Written by Roni
![]() |
| ওয়াকিটকি কি এবং কিভাবে কাজ করে। মোবাইল ফোনের মতো । |
আমরা হয়তো অনেকে জানি না,,ওয়াকিটকি কি এবং কিভাবে কাজ করে। মোবাইল ফোনের মতো এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও ওয়াকিটকির ব্যবহার কেন?
প্রথমেই শুরু করছি মোবাইল ও walkie-talkie এর মাঝে থাকা বিদ্যমান কিছু মৌলিক পার্থক্য নিয়ে— ●
মোবাইল ফোন ব্যবহার হয় ওয়ান-টু ওয়ান, কিম্বা সীমিত পরিসরে কনফারেন্স কলে।
● রেডিও বা ওয়াকি টকি ব্যবহার হয় ওয়ান- টু অল।
● মোবাইল ফোনে ওয়ান-টু ওয়ান কলে কল করতে কন্টাক্ট নম্বর থেকে কন্টাক্ট পার্সনের নাম্বার বের করে রিং করে রিং বাজার পর এনসার করতে ৬৫ সেকেন্ড সময় লাগে।
● ওয়াকিটকি তে বাটন চেপেই কাঙ্ক্ষিত কল সাইনধারী কে ডাকা হয়, এবং এলার্টনেস অনুযায়ী ৩ থেকে ১০ সেকেন্ডের মধ্যে তিনি রিপ্লাই করেন।
● মোবাইলে অন্যের নেট ওয়ার্কের উপর নির্ভর করতে হয়।
● ওয়াকি টকি একটি বাহিনীর সরকারী ভাবে বরাদ্দ নেয়া নিজস্ব ফ্রিকোয়েন্সি থাকে।
আরও পড়ুন:সার্টিফিকেটের নাম ও বয়স সংশোধন করবেন
● মোবাইল চার্জ দিতে ফোনটি ক্যাবলের সাথে সংযুক্ত রাখার সময় মবিলিটি বন্ধ থাকে।
● ওয়াকিটকির স্পেয়ার ব্যাটারি থাকে। চার্জ বিষয়ে মবিলিটি বন্ধ হয় না।
এরকম আরো অনেক কথা বলা যায়। তুলনা না বাড়িয়ে আসল কথায় আসি।
- ওয়াকি টকিতে
যখন কথা বলা হয় তখন ঐ ইউনিটের বা সংস্থার যাদের কাছে ওয়াকিটকি থাকে তাদের সবার কাছে ম্যাসেজটা একযোগে ব্রডকাষ্ট হয়। ফলে একটি ঘটনায় সংশ্লিষ্ট সকলকে আলাদা আলাদা করে বার্তা দিতে হয় না।
একবার বললেই সবাই শুনতে পায় এবং বার্তাটির গুরুত্ব অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ধরুন একটি সড়ক দুর্ঘটনা ঘটিয়ে একটি গাড়ি মতিঝিল দৈনিক বাংলা মোর থেকে শাপলা চত্বরের দিকে পালিয়ে গেল। এখন যদি অফিসার মোবাইল ফোন বের করে রাস্তায় যারা যারা ডিউটিতে আছে তাদের সকলকে এক এক করে ফোন করতে থাকেন তাহলে কত সময় লাগবে-
সেই সময়ের মধ্যে গাড়িটিতো অনেক পথের বদল করে পালিয়ে যাবে। আর যদি অফিসার ওয়াকি টকিতে এটা বলে দেন তখন বিষয়টা একযোগে সবাই শুনবেন আর সেভাবে ব্যবস্থা নিবেন।
- কন্ট্রোল রুম
ব্রডকাষ্ট করবে, যাতে ঐ জোনের বাইরে যারা আছে তারাও কন্ট্রোল রুম থেকে বার্তাটি শুনে ব্যবস্থা নিতে পারে।
ধরুন বসুন্ধরা সিটির ৮ তলায় আগুন লাগলো। এখন ওয়াকিটকিতে বললে ফ্লোরে ফ্লোরে ডিউটি-রত সকল নিরাপত্তা কর্মিরা তা শুনে যত দ্রুত ব্যবস্থা নিতে পারবে মোবাইবাল ফোনে সবাইকে আলাদা আলাদা ভাবে বলে কোন কার্যকরী ব্যবস্থাইতো নেয়া যাবে না।
প্রতিদিন হাজার হাজার গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণযোগ্য বার্তা ওয়াকিটকিতে তাৎক্ষণিক আদান প্রদান হয়।
একটি ঘটনাটা সবাইকে ২-২০ সেকেন্ডের মধ্যে সারা ঢাকায় রাস্তায় নিরাপত্তা বাহিনীর ডিউটি-রত সকল সদস্যকে, সাথে সাথে অফিসে বা আবাসস্থলে থাকা সকল অফিসার- ফোর্সকে জানিয়ে দেয়া যায়। ওয়াকিটকি বিশেষত পুলিশের জন্য হার্ট-বিটের মতো।
মানে পুলিশের প্রাণ! আর মোবাইল ফোনের প্রযুক্তিই যে শুধু উন্নত ওয়াকিটকির নয়, এটাও একটা ধারণা। কারণ আগের ওয়াকিটকি গুলো ছিল এনালগ। সেখানে রেডিও তরঙ্গ শুধু কথা বলার কাজে ব্যবহার হত।
এখনকার DMR বা Digital Mobile Radio দিয়ে ওয়াকিটকি থেকে ওয়াকিটকিতে sms ও পাঠানো যায়। GPS সুবিধাও আছে। আর যেসব মিলিটারি গ্রেড ওয়াকিটকি আছে সেগুলোতে satellite data কানেক্ট করে ভিডিও স্ট্রিমিং পর্যন্ত করা যায়।
আরও পড়ুন:professional CV তৈরি করে নিতে
- ওয়াকি-টকি হাতে-ব্যবহার্য
দ্বিমুখী বেতার গ্রাহক/প্রেরণ যন্ত্র। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উন্নয়ন করা হয়েছিল। ১৯৩৪ এবং ১৯৪১ সালের মধ্যবর্তী সময়ে বেতার প্রকৌশলী আলফ্রেড জে. গ্রোস পূর্ববর্তী ওয়াকি-টকির প্রাথমিক প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন। হেনরিক ম্যাগনাস্কির নেতৃত্বে ডোনাল্ড এল. হিংস এবং মোটোরোলার প্রকৌশলী দল কর্তৃক যুদ্ধের সময় এটির উন্নয়ন করা হয়েছিল।[সাধারণত বর্তমানে ওয়াকি-টকির আকার ফোনের মত এবং এতে "পুশ টু টক" বোতাম আছে। ওয়াকি-টকি বিভিন্ন কারণে সেনাবাহিনীতে, অ্যামেচার রেডিও এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহৃত হয়।
ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
আরো জানতে: Professional CV চাকরিতে আবেদনের জন্য এখানে ক্লিক করে বিস্তারিত জেনে নিন।
আরো জানতে: মোবাইল দিয়ে টাকা আয় করার এখন ১০০% সম্ভব বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Post a Comment
হ্যালো
আমাদের {website }} স্বাগত জানাই।আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে আমাকে বলুন🆘 আপনার প্রয়োজন অনুসারে আমাদের জানাইতে পারেন
আপনাকে ধন্যবাদ😊😊🤩