![]() |
| সার্টিফিকেটের নাম ও বয়স সংশোধন সংক্রান্ত তথ্য--সকল বোর্ড 2021 |
অনেকেই জানেন না বোর্ড থেকে কারেকশন এর এসএমএস আসলে কি করবেন,
আপনাদের সুবিধার জন্য আবার বলে দিচ্ছি কি করবেন,,
১। বোর্ড থেকে এসএমএস আসলে
সেখান্ব দেখবেন বলাই থাকে Apple for document, আর ID, Pass দিয়ে দেয়,,
২। এর আপনি বোর্ড
এর যেই সাইট থেকে আবেদন করেছিলেন সেখানে গিয়ে সর্বশেষ অবস্থা তে যাবেন, সেখানে গিয়ে ID আর Pass দিবেন, তাহলে নিচের ১ম ছবির মত অপশন পাবেন উপরে,
৩। সেখান থেকে নতুন করে
Print order আর Apply for document নামের অপশন আসবে, আপনি এখান থেকে print order এ যাবেন গেলেই আপনার বোর্ড অনুমোদন চিঠি টা দেখতে পাবেন, এটা চাইলে প্রিন্ট বা সেভ করে রাখতে পারেন, না করলেও সমস্যা নেই, (করে রাখা ভাল),
৪। এর পর আপনি ৩/৪/৫ দিনের
মত অপেক্ষা করবেন অনলাইন এ নাম কারেকশন এর জন্য, কেনন মাত্র বোর্ড অনুমোদন দিছে, অনলাইন এ সব ঠিক হতে একটু সময় লাগবে, নিজেদের রেজাল্ট চেক করবেন সেখানে দেখবেন যে নাম সংশোধন হয়েছে কিনা,, যত দিন না হয় অপেক্ষা করবেন, সংশোধন হয়ে গেলে তারপর ফ্রেশ কপির জন্য আবেদন করবেন,(আমি অবশ্য সংশোধন হওয়ার আগেই আবেদন করেছিলাম, কোন সমস্যা হয় নি, কিন্তু অনেকে বলেছে যে সংশোধন না হওয়ার আগে আবেদন করলে সেই ভুল টাই আসে, তাই কিছুদিন পর আবেদন করাই ভাল)
৫। অনলাইন এ সব ঠিক হয়ে গেলে
আবার সেই সাইট এ গিয়ে সর্বশেষ অবস্থা যাবেন, সেখানে সব কিছু আগের মতই দিয়ে Apply for document যাবেন,, আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করবেন, প্রতিটা ডকুমেন্টস এর জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে,, যেমন, একটা পরীক্ষার জন্য (এডমিট, রেজিষ্ট্রেশন কার্ড, মার্কশীট, সার্টিফিকেট) ৪টা করে আবেদন,,
৬। ফেশ কপির জন্য সিলেক্ট করবেন
, আপনার যা যা লাগে তুলে নিবেন, ১৮০ দিনের মধ্যে মূল সনদ ফ্রেশ কপি, (৫০০) নম্বর পত্র ফ্রেশ কপি,( জেএসসি জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বর পত্র ফ্রেশ কপি) (৫০০) প্রবেশ পত্র ফ্রেশ কপি,(৫০০) রেজিষ্ট্রেশন কার্ড ১৯৯৫ থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি, (২০০)
৭। আলাদা আলাদা পেমেন্ট করতে হবে
, যদি ব্যাংক এ জমা দেন প্রতিটির জন্য ৫৮ টাকা করে বেশি দিতে হবে, আর বিকাশ এ দিলে প্রতিটির জন্য ৮-৯ টাকা বেশি যাবে,
৮। এর পর আপনার ছবি আপলোড দিবেন,
মোবাইল নাম্বার দিবেন, যদি দেখেন জন্ম তারিখ এর ঘর ফাকা সেখানে জন্মতারিখ দিবেন, আর এডমিট কার্ড আবেদন জন্য রেজিষ্ট্রেশন কার্ড সাবমিট করতে হবে, এটা আপনার সেই আগের রেজিষ্ট্রেশন কার্ড দিবেন যেটা ভুল আছে সেটাই, সমস্যা হবে না,
৯। প্রতিটা আবেদন এর সাথে ফোন এ এসএমএস
চলে আসবে, পাসওয়ার্ড দিয়ে দিবে, একটু কষ্ট করে আবেদন ID এর Pass লিখে রাখবেন, কেননা পরে উলটা পালটা হয়ে যাবে, একটা আরেকটার মধ্যে দিয়ে দিবেন, তাই লিখে রাখা ভাল,,
১০। কাজ শেষ, অপেক্ষা করেন,
কাজ শেষ হলে বোর্ড থেকে এসএমএস আসবে, সময় লাগতে পারে ৩-২০দিন পর্যন্ত, তার ১/২ দিন পর বোর্ড এ গিয়ে ফ্রেশ কপি গুলো আনতে হবে, সাথে নিতে হবে, ফ্রেশ কপির আবেদন পত্র, আগের পুরাতন ডকুমেন্টস ব্যাংক স্লিপ/পেমেন্ট স্লিপ বোর্ড চিঠি টা নিয়ে যাবেন, চাইলে দেখাবেন না চাইলে নাই, অবশ্য লাগে না,
ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

Post a Comment
হ্যালো
আমাদের {website }} স্বাগত জানাই।আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে আমাকে বলুন🆘 আপনার প্রয়োজন অনুসারে আমাদের জানাইতে পারেন
আপনাকে ধন্যবাদ😊😊🤩