| অব্যবহৃত Gmail অ্যাকাউন্টগুলো সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলো Google! |
২০২১ সালেই Google নিতে চলেছে একটি বড়োসড়ো সিদ্ধান্ত। Google তাদের সমস্ত অব্যবহৃত Gmail অ্যাকাউন্টগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধন্ত নিয়েছে।
বর্তমানকালে Google ব্যবহার করেন না এমন ব্যক্তি খুবই কম আছে এই বিশ্বে। ছবি জমিয়ে রাখা থেকে লোকজনের সাথে যোগাযোগ সর্ব ক্ষেত্রেই Google এখন একটি অপরিহার্য ওয়েব পোর্টাল। শুধু Gmail নয় গুগলের আছে অনেক শাখা প্রশাখা। যেই গুলো একটি মাত্র গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেই অ্যাকসেস করা যায়। সেই সমস্ত শাখা প্রশাখার মধ্যে পড়ে জিমেল, ড্রাইভ, গুগল শিটস, ডকস স্লাইড, ড্র ড্রয়িংস, ফর্মস অ্যান্ড জ্যামবোর্ড ফাইলস এবং ফোটোস ইত্যাদি নানাধরনের অ্যাপস। এইগুলোর মাধ্যমে ব্যবহারকারী নিশ্চিন্ত ভাবে তার গুরুত্বপূর্ণ তথ্য জমা করে রাখতে পারেন। কিন্তু এখন কি আর নিশ্চিন্ত থাকা যাবে? অজান্তেই আপনার গুরুত্বপূর্ণ তথ্য উড়ে যাবে না তো আপনার গুগল অ্যাকাউন্ট থেকে? ব্যবহারকারীদের সম্পর্কে কী নতুন সিদ্ধান্ত নিল Google? জেনে নিন বিস্তারিত তথ্য আজকের পোস্ট থেকে।
সম্প্রতিই Google ঘোষনা করেছে তাদের নতুন পলিসি। সেই পলিসি অনুযায়ী তাঁরা তাদের দুই ধরনের ব্যবহারকারীদের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছেন। Google -এর এই দুইরকমের ব্যবহারকারী কী কী?
দেখা গেছে Google অ্যাকাউন্ট ব্যবহার করার ভিত্তিতে তিনধরনের ব্যবহারকারী পাওয়া যায় Google-এর।
- একদল ব্যবহারকারী অ্যাকাউন্ট খুলে রেখেছেন গুগলের কিন্তু সেই অ্যাকাউন্ট কোনোদিনই কোনো কাজে ব্যবহার করেন না। কিংবা কোনো কারণে হয়তো একবার ব্যবহারের জন্য খুলেছিলেন তাঁরা অ্যাকাউন্টটা এরপর আর সেটিকে ব্যবহার করা হয় নি।
- আরেকধরনের ব্যবহারকারী আছেন যারা অ্যাকাউন্ট খুলে তার অতিরিক্ত ব্যবহারে মেতেছেন। যতটা না গুগলের স্টোরেজ লিমিট তার থেকে বেশী কন্টেন্ট আপলোড করছেন নিজের গুগল অ্যাকাউন্টে।
- আর শেষধরনের ব্যবহারকারী হলো সমতা বজায় রেখে Google অ্যাকাউন্ট ব্যবহার করা ব্যবহারকারী। এরা না বেশী ব্যবহার করে না করে কম ব্যবহার। পরিমিত ব্যবহারের মাধ্যমে নিজের অ্যাকাউন্টকে চালু রাখে।
এই শেষ ব্যবহারকারীকে নিয়ে Google -এর কোনো অসুবিধা না থাকলেও, প্রথম দুইধরনের ব্যবহারকারীর জন্য গুগলকে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র Google -এর অব্যবহৃত এবং অতি ব্যবহৃত অ্যাকাউন্টগুলোর জন্য। ব্যবহারে সমতা আনার জন্যই মূলত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শুধু Gmail অ্যাকাউন্ট নয় Google -এর অন্যান্য অ্যাকাউন্ট যেমন গুগল শিটস, ডকস স্লাইড, ড্র ড্রয়িংস, ফর্মস অ্যান্ড জ্যামবোর্ড ফাইলস এবং ফোটোস ইত্যাদি অ্যাকাউন্টের ওপরেও এই নিয়ম কার্যকরী হতে চলেছে। তাই এখন নিশ্চিন্তে কাটানোর দিন শেষ।
Google -এর যেই সমস্ত ব্যবহারকারীরা তাদের কোনো Google অ্যাকাউন্টই গত দুইবছর ধরে ব্যবহার করেন নি অর্থাৎ কোনো কাজেই লাগান নি তাদের Google অ্যাকাউন্টকে, তাদের অ্যাকাউন্ট ২০২১ সালের ১লা জুনের পর ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। শুধু কম পরিমানে ব্যবহারকারীদের ক্ষেত্রেই সিদ্ধান্ত নিয়ে থেমে থাকেনি Google। এছাড়াও যেই সমস্ত ব্যবহারকারী Google -এর স্টোরেজ লিমিটের ওপরে গিয়ে কন্টেন্ট আপলোডঃ করেছেন তাদের কন্টেন্টও ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছে Google কর্তৃপক্ষ। অতিরিক্ত ব্যবহার কিংবা অতিরিক্ত কম ব্যবহারের ফলে Google -এর সমতা বজায় থাকছে না। মুলত তার জন্যই Google -এর তরফ থেকে নেওয়া হয়েছে এই নতুন সিদ্ধান্ত।
একটি নতুন স্টেটমেন্টে গুগলের তরফ থেকে জানানো হয়েছে যে “এই নতুন পলিসি গ্রহণ করা হয়েছে সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য যারা দুই বছর ধরে একেবারেই তাদের অ্যাকাউন্ট ব্যবহার করেন নি এবং যারা অতিরিক্ত মাত্রায় Google -এর স্টোরেজ মাত্রার পরিমিতি ছাড়িয়ে এটিকে ব্যবহার করে ফেলেছেন। এই সিদ্ধান্ত Google -এর সমস্ত অ্যাকাউন্ট যেমন জিমেল, গুগল শিটস, ডকস স্লাইড, ড্র ড্রয়িংস, ফর্মস অ্যান্ড জ্যামবোর্ড ফাইলস এবং ফোটোস ইত্যাদির ওপর কার্যকরী হবে। ইন্ডাস্ট্রিতে সামঞ্জস্য আনার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। ২০২১ সালের ১লা জুন থেকে যেইসমস্ত ফোটো কিংবা ভিডিও ব্যবহারকারী আপলোড করবেন সেইগুলো তাদের বিনামূল্যের ১৫ জিবি স্টোরেজের অন্তর্গত হবে। অতএব এরপর থেকে অপ্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে নিশ্চিন্ত থাকা যাবে না। এরপর থেকে গুগলে ডকুমেন্ট আপলোড করার সময় ডকুমেন্টের গুরুত্ব বুঝতে হবে। যেই ডকুমেন্টের গুরুত্ব বেশী এবং যেটিকে সংরক্ষন করার খুবই প্রয়োজন আছে একমাত্র সেই সমস্ত ডকুমেন্টই Google অ্যাকাউন্টে আপলোড করতে হবে এবার থেকে। এছাড়াও যারা খুবই কম ব্যবহার করে নিজের Google অ্যাকাউন্ট তাদেরও নিজের প্রয়োজনেই Google ব্যবহার করতে শুরু করে দিতে হবে। Google -এর আছে অনেক আকর্ষণীয় সুবিধা। সেই সমস্ত সুবিধাগুলো সম্বন্ধে ভালোভাবে জেনে নিয়ে যদি নিজের কাজে Google অ্যাকাউন্টকে লাগানো যায়, তাহলে নিজের গুগল অ্যাকাউন্ট যেমন রক্ষা পাবে সেইরকমই নিজের দৈনন্দিন কাজও সহজে হয়ে যাবে।
তবে Google আপনার কন্টেন্ট কখন ডিলিট করছে তা আপনি সহজেই বুঝতে পারবেন। গুগলের তরফ থেকে জানানো হয়েছে ব্যবহারকারীর কন্টেন্ট ডিলিট করার আগে তাঁরা ব্যবহারকারীকে বার বার রিমাইন্ডার দেবে। এতে ব্যবহারকারী আগে থেকে বুঝতে পেরে তাদের কন্টেন্ট অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময় পাবেন। ফলে ডিলিট হওয়ার আগে ব্যবহারকারী কন্টেন্ট অন্য জায়গায় সুরক্ষিত ভাবে রাখার সুযোগ পাবেন। Google -এর এই সিদ্ধান্ত থেকে নিজের অ্যাকাউন্টকে বাঁচানোর জন্য নিয়মিত নিজের Google অ্যাকাউন্ট গুলো খুলে দেখুন কিংবা সেইগুলোতে কিছু আপলোড করতে থাকুন।
Gmail, ফোটোস, ড্রাইভ ইত্যাদির মতো অন্যান্য Google অ্যাকাউন্ট গুলোকেও নিজের কাজে লাগান। ফোন কিংবা ওয়েব এই দুটির মাধ্যমেই সহজেই ব্যবহার করা যায় Google অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টগুলোকেই নিয়মিত ব্যবহার করে চালু রাখতে হবে। আবার অতিরিক্ত কন্টেন্ট আপলোড করলেও ঘটতে পারে বিপত্তি তাই পরিমান মতো কন্টেন্ট আপলোড করতে হবে। Google অ্যাকাউন্ট গুলো ব্যবহারে সমতা বজায় রাখতে হবে তবেই Google -এর এই সিদ্ধান্তের হাত থেকে রক্ষা পাবে আপনার অ্যাকাউন্ট।
আপনার কি মনে হয়?আপনার মতামত অবশ্যই আমাদের জানান কমেন্ট সেকশনের মাধ্যমে এবং লাইক ও শেয়ার করে পোস্টটিকে ছড়িয়ে দিন সকলের মাঝে।টেকনোলজি সম্বন্ধিত আরও খবর জানতে চোখ রাখুন টুকিটেকের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে।
আরো জানতে: সব সিমের অফার পেতে এই লিংকে ক্লিক করুন
Post a Comment
হ্যালো
আমাদের {website }} স্বাগত জানাই।আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে আমাকে বলুন🆘 আপনার প্রয়োজন অনুসারে আমাদের জানাইতে পারেন
আপনাকে ধন্যবাদ😊😊🤩