কিভাবে ইমেইলে পাসকোড দিয়ে পাঠাবেন ২০২১?

কিভাবে ইমেইলে পাসকোড দিয়ে পাঠাবেন ২০২১?

তবে হালকা স্পয়লার দিচ্ছি, এভাবে পাঠানো ইমেইল কিন্তু ইমেইল গ্রহীতা প্রিন্ট, ডাউনলোড, ফরওর্য়াড কিংবা কপি করতে পারবেন না। বিশ্বের সকল দেশ সহ আমাদের বাংলাদেশেও ইমেইল আদান প্রদান করার ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করা হয় গুগল এর ইমেইল সার্ভিস জিমেইল। সম্প্রতি জিমেইলে মেইল পাঠানোর ক্ষেত্রে একটি চমৎকার ফিচার যুক্ত করা হয়েছে যার মাধ্যমে আপনি Confidential মেসেজ পাঠাতে পারবেন। আর এই ফিচারটির নাম Confidential Mode. জিমেইল থেকে আপনি Confidential Mode ব্যবহার করে যখন কাউকে ইমেইল পাঠাবেন তখন যাকে পাঠিয়েছেন তাকে একটি কোড প্রবেশ করিয়ে তারপর ইমেইলটি রিড করতে হবে। ইমেইল পাঠানোর পর ইমেইল গ্রহীতার কাছে নিচের মতো একটি ইমেইল চলে যাবে। এখানে বলা থাকবে যে একটি কনফিডেন্সিয়াল ইমেইল পাঠানো হয়েছে এবং ইমেইলটি পড়ার জন্য একটি কোড প্রবেশ করাতে হবে। কোডটিও আলাদাভাবে ইমেইল কিংবা মোবাইলে SMS এর মাধ্যমে গুগল থেকে পাঠানো হবে। এছাড়াও এই মোডটিতে Expiration Date ফিচারটিও রয়েছে, নির্দিষ্ট সময়ের জন্যই এই জাতীয় ইমেইল বহাল থাকবে। আপনি নিজে থেকেই ইমেইলটির Expiration Date ঠিক করে দিতে পারবেন। বি:দ্র: জিমেইল নতুন ফিচারটি ব্যবহার করতে হবে কিন্তু। তবে এই ফিচারটি ব্যবহার করে ইমেইল পাঠালে ইমেইলটিকে ইমেইল গ্রহীতা ফরওর্য়াড, কপি, প্রিন্ট কিংবা ডাউনলোড করতে পারবেন না। যেভাবে পাঠাবেন জিমেইলে লগইন করুন। তারপর কমপোজ বাটনে ক্লিক করুন। স্বাভাবিক ইমেইলের মতোই সাবজেক্ট, ইমেইল গ্রহীতার ইমেইল এবং আপনার ইমেইলে আপনি কথাগুলো লিখে ফেলুন। কোনো এটাচমেন্ট যোগ করার থাকলে সেটাও করে দিন। এবার নিচের দিকে খেয়াল করে দেখুন যে একটি তালা-ঘড়ি জাতীয় আইকন রয়েছে Confidential mode নামের। এই আইকনের উপর ক্লিক করুন। একটি পপআপ উইন্ডো চলে আসবে। এখানে Set Expiry ঘরে ইমেইলটি কতদিন পর্যন্ত রাখতে চান সেটা সেট করে দিন। এর নিচের SMS ঘরে যদি No SMS Passcode সিলেক্ট করে রাখেন তাহলে পাসওর্য়াডটি যেই ইমেইলে ইমেইল সেন্ড করছেন সেই ইমেইলে Email আকারে চলে যাবে। SMS Passcode বক্সে টিক দিন, এখন আপনার ইমেইলটি পড়ার জন্য ইমেইল গ্রহীতাকে তার মোবাইলে আসা SMS থেকে কোডটি ইমেইলে প্রবেশ করাতে হবে। SMS Passcode ঘরে টিক দিন এবং Save বক্সে ক্লিক করুন। ইমেইলে সব কিছু ঠিক ঠাক আছে কিনা দেখে নিন। এবার Send বাটনে ক্লিক করে ইমেইলটি সেন্ড করে দিন। যদি SMS অপশনটি না করে থাকেন তাহলে সরাসরি ইমেইলটি চলে যাবে। আর যদি SMS কোড পদ্ধতি নিয়ে থাকেন তাহলে নিচের মতো নাম্বার এন্টার দেওয়ার জন্য একটি পপআপ উইন্ডো চলে আসবে। তবে এখানে সমস্যা হচ্ছে কান্ট্রি লিস্টে এখনো বাংলাদেশকে অন্তর্ভূক্ত করা হয়নি তাই SMS কোড পদ্ধতিটি আপনি এখনই ব্যবহার করতে পারবেন না। ইমেইলটি পাবার পর ইমেইল গ্রহীতাকে View the email বাটনে ক্লিক করতে হবে। তারপর Send Passcode বাটনে ক্লিক করলে গ্রহীতার ইমেইল একটি পাসকোডযুক্ত মেইল চলে যাবে। ইমেইল থেকে পাসকোর্ডটি কপি করে নিয়ে Enter Passcode ঘরে পেস্ট করতে হবে। তারপর Submit বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে মোবাইলে SMS আকারে কোড পাঠালে View the email বাটনে ক্লিক করার পর সরাসরি পাসকোড সাবমিট পেজটি চলে আসবে। সাবমিট বাটনে ক্লিক করলে ইমেইলটি গ্রহীতা পড়তে পারবেন। সরসারি প্রিন্ট দেওয়ার অপশন নেই। তবে আপনি ইমেলটির স্ক্রিণশট নিতে পারবেন। এছাড়াও আপনার নিজের ইমেইলের Sent মেইল থেকে আপনি ইমেইলটির একসেস রিমুভ করতে পারবেন। জিমেইল মোবাইল অ্যাপের মাধ্যমেও এই মোডে ইমেইল পাঠানো যাবে। কমপোজ মেইল বাটনে ট্যাপ করার পর উপরের ডান দিকের হ্যামবার্গার মেন্যু থেকে Confidential Mode অপশনে ট্যাপ করুন। পরিশিষ্ট যদিও Email এর থেকে SMS কোড পদ্ধতি বেশি সিকিউর কিন্তু কি করবেন আমাদের দেশে এই অপশন এই পোষ্টটি লেখা পর্যন্ত দেওয়া হয়নি। তবে আশা করবো সামনে এই SMS কোড সিস্টেমটি আমাদের বাংলাদেশের জন্যও চলে আসবে। আর হ্যাঁ, এই মোডটি দিয়ে শুধুমাত্র Gmail to Gmail নয়, বরং যেকোনো ইমেইল একাউন্টে মেইল পাঠাতে পারবেন।

1 Comments

হ্যালো
আমাদের {website }} স্বাগত জানাই।আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে আমাকে বলুন🆘 আপনার প্রয়োজন অনুসারে আমাদের জানাইতে পারেন
আপনাকে ধন্যবাদ😊😊🤩

Post a Comment

হ্যালো
আমাদের {website }} স্বাগত জানাই।আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে আমাকে বলুন🆘 আপনার প্রয়োজন অনুসারে আমাদের জানাইতে পারেন
আপনাকে ধন্যবাদ😊😊🤩

Previous Post Next Post