শিরোনাম দেখে হয়তো আপনারা অবাক আর অবাক হবারই কথা। চলতি নিউজিল্যান্ড সফরে টাইগারদের যেই জঘন্য পারফর্মেন্স তা দেখে কেউ আর কিউইদের সাথে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন না, কিন্তু আমার মনে হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই কিউইদের দেশে জয়ের খড়া কাটাবে টাইগারা। কারণ নিউজিল্যান্ডের যেই টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে তা দেখে আপনারাও আশা দেখতে পারেন! কারণ এই ছোট ফর্ম্যাটের নিউজিল্যান্ডের নিয়মিত ছয় ক্রিকেটার নেই বাংলাদেশের সাথে টি-টোয়েন্টি স্কোয়াডে। আইপিএলের কারণে নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন, পেসার ট্রেন্ট বোল্ট, মির্চেল স্যাটনার, কেইল জ্যামিসেন, দলে নেই রস টেইলর, নেই মুনরো।
কিউইদের দলে একাধিক নতুন মুখ। অধিনায়ক টিম সাউদি, ফারগুসন, গাপটিল, মালাইন, লেগ স্পিনার সোধি ছাড়া দলে অনেকেই নতুন। নিউজিল্যান্ডের বড় ক্রিকেটাররা না থাকায় স্বস্তি পেতেই পারে রিয়াদরা।
বাংলাদেশও কিছুটা অস্বস্তিতে কারণ টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছেন ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল। তারপরও তারুণ্যে নির্ভর দল নিয়ে ভালো করবে টাইগাররা, মুস্তাফিজ সৌম্যরা জ্বলে উঠলেই জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
Roni Islam
0
Roni Islam
আমি মোঃ রনি ইসলাম, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি অন্যরকম একটা ভালোলাগা কাজ করতো, যা বর্তমানে ভালোবাসায় পরিণত হয়েছে। এই ভালোলাগা ভালোবাসা থেকেই লেখালেখী শুরু। প্রযুক্তির প্রতি আমার এই টান অব্যহত রাখার উদ্দেশ্যে অবসর সময়ে প্রযুক্তি সম্পৃক্ত তথ্য সবার সাথে শেয়ার করার চেষ্টা করি।
facebooktwitterinstagrampinterestlinkedinyoutube
telegram
whatsapp
email
share

Post a Comment
হ্যালো
আমাদের {website }} স্বাগত জানাই।আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে আমাকে বলুন🆘 আপনার প্রয়োজন অনুসারে আমাদের জানাইতে পারেন
আপনাকে ধন্যবাদ😊😊🤩