কম পয়েন্ট ও কোথাও চান্স না পাওয়াদের ভরসার শেষ স্থল হল

কম পয়েন্ট ও কোথাও চান্স না পাওয়াদের ভরসার শেষ স্থল হল

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ। এটিই হলো পাবলিক নামক কফিনের শেষ পেরেক। তাই আসুন জেনে নেই সাত কলেজ এ ভর্তি পরিক্ষা ও আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য । ☑️ইউনিটঃ সবমোর্ট তিনটি ইউনিট রয়েছে। ➡️ক ইউনিট বিজ্ঞান ➡️খ ইউনিট মানবিক ➡️গ ইউনিট বাণিজ্য বিভাগ পরিবর্তন নেই, সেকেন্ড টাইম নেই, ২০১৭-২০১৮ সেশন থেকে বিভাগ পরিবর্তন বাতিল করা হয়।তবে নিজ ইউনিটে পরিক্ষা দিয়ে পাস করার পর সাবজেক্ট চয়েজ দিতে বিভাগ পরিবর্তন করা যায়। ☑️ইউনিট ভিত্তিক যোগ্যতাঃ- ➡️ ক ইউনিট বিজ্ঞানঃ এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭.০০( ৪র্থ বিষয় সহ) ➡️ খ ইউনিট মানবিকঃ এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.০০(৪ র্থ বিষয় সহ) ➡️ গ ইউনিট বাণিজ্যঃ এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.৫০(৪র্থ বিষয় সহ) ☑️পরিক্ষা পদ্ধতি ও মানবন্টনঃ- ➡️ক ইউনিট বিজ্ঞানঃ- এ বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন হবে। পদার্থ ও রসায়ন সহ মোট ৪টি বিষয়ের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।পূর্ণমান=১০০*১.২=১২০ কোনো নেগেটিভ মার্ক নেই, পাশ মার্ক ৪৮। সময়ঃ 60 মিনিট ➡️ বই সাজেশন:নবম-দশম শ্রেণীর ব্যাকরণ MCQ, INDEX ENGLISH, এইচ.এস.সি বোর্ড বই । ➡️খ ইউনিট মানবিকঃ এ বিভাগে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে মোট ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমান=১০০*১.২=১২০ কোনো নেগেটিভ মার্ক নেই।পাশ মার্ক ৪৮ । সময়ঃ 60 মিনিট তবে মানবিক ইউনিটে সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো এইচএসসি এর ইতিহাস,ভূগোল,যুক্তিবিদ্যা,ইসলামের ইতিহাস এইগুলো বই থেকে বেশী আসে। ➡️ বই সাজেশন: নবম-দশম শ্রেণীর ব্যাকরণ MCQ, INDEX ENGLISH, খন্দকার'স জিকে ➡️গ ইউনিট বাণিজ্যঃ এ বিভাগে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায়নীতি, মার্কেটিং এবং ফিন্যান্স থেকে প্রশ্ন হবে। এর মধ্যে মার্কেটিং অথবা ফিন্যান্স থেকে যেকোনো ১টা সহ মোট ৫টি বিষয়ের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমান=১০০*১.২=১২০। কোনো নেগেটিভ মার্ক নেই। পাশ মার্ক ৪৮ সময় ৬০ মিনিট। ➡️ বই সাজেশন: নবম-দশম শ্রেণীর ব্যাকরণ MCQ, INDEX ENGLISH, এইচ.এস.সি বোর্ড বই । এবার আসি আসন সংখ্যায়ঃ ১= ঢাকা কলেজ এ মোট সাবজেক্ট ১৯টি আসন ৩৫১৫ ২= ইডেন কলেজ এ মোট সাবজেক্ট ২২টি আসন ৪৬৮৫ ৩= তিতুমীর কলেজ এ মোট সাবজেক্ট ২২ টি আসন ৫৬৮০ ৪= বদরুন্নেসা কলেজ এ মোট সাবজেক্ট ২০ টি আসন ১৩৯৫ ৫= সোহরাওয়ার্দী কলেজ এ মোট সাবজেক্ট ১৭টি আসন ১৫৭০ ৬= কবি নজরুল কলেজ এ মোট সাবজেক্ট ১৭ টি আসন১৮২০ ৭= বাংলা কলেজ এ মোট সাবজেক্ট ১৮ আসন২৩৬০ বিঃদ্রঃ শিক্ষার মান উন্নয়ন কল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার অর্ধেক আসন কমানোর কথা বলেছে ।

Post a Comment

হ্যালো
আমাদের {website }} স্বাগত জানাই।আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে আমাকে বলুন🆘 আপনার প্রয়োজন অনুসারে আমাদের জানাইতে পারেন
আপনাকে ধন্যবাদ😊😊🤩

Previous Post Next Post