ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ। এটিই হলো পাবলিক নামক কফিনের শেষ পেরেক। তাই আসুন জেনে নেই সাত কলেজ এ ভর্তি পরিক্ষা ও আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য ।
☑️ইউনিটঃ
সবমোর্ট তিনটি ইউনিট রয়েছে।
➡️ক ইউনিট বিজ্ঞান
➡️খ ইউনিট মানবিক
➡️গ ইউনিট বাণিজ্য
বিভাগ পরিবর্তন নেই, সেকেন্ড টাইম নেই, ২০১৭-২০১৮ সেশন থেকে বিভাগ পরিবর্তন বাতিল করা হয়।তবে নিজ ইউনিটে পরিক্ষা দিয়ে পাস করার পর সাবজেক্ট চয়েজ দিতে বিভাগ পরিবর্তন করা যায়।
☑️ইউনিট ভিত্তিক যোগ্যতাঃ-
➡️ ক ইউনিট বিজ্ঞানঃ
এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭.০০( ৪র্থ বিষয় সহ)
➡️ খ ইউনিট মানবিকঃ
এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.০০(৪ র্থ বিষয় সহ)
➡️ গ ইউনিট বাণিজ্যঃ
এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.৫০(৪র্থ বিষয় সহ)
☑️পরিক্ষা পদ্ধতি ও মানবন্টনঃ-
➡️ক ইউনিট বিজ্ঞানঃ-
এ বিভাগে বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন হবে। পদার্থ ও রসায়ন সহ মোট ৪টি বিষয়ের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে ।পূর্ণমান=১০০*১.২=১২০
কোনো নেগেটিভ মার্ক নেই, পাশ মার্ক ৪৮।
সময়ঃ 60 মিনিট
➡️ বই সাজেশন:নবম-দশম শ্রেণীর ব্যাকরণ MCQ, INDEX ENGLISH, এইচ.এস.সি বোর্ড বই ।
➡️খ ইউনিট মানবিকঃ
এ বিভাগে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে মোট ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমান=১০০*১.২=১২০
কোনো নেগেটিভ মার্ক নেই।পাশ মার্ক ৪৮ ।
সময়ঃ 60 মিনিট
তবে মানবিক ইউনিটে সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো এইচএসসি এর ইতিহাস,ভূগোল,যুক্তিবিদ্যা,ইসলামের ইতিহাস এইগুলো বই থেকে বেশী আসে।
➡️ বই সাজেশন: নবম-দশম শ্রেণীর ব্যাকরণ MCQ, INDEX ENGLISH, খন্দকার'স জিকে
➡️গ ইউনিট বাণিজ্যঃ
এ বিভাগে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায়নীতি, মার্কেটিং এবং ফিন্যান্স থেকে প্রশ্ন হবে। এর মধ্যে মার্কেটিং অথবা ফিন্যান্স থেকে যেকোনো ১টা সহ মোট ৫টি বিষয়ের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমান=১০০*১.২=১২০।
কোনো নেগেটিভ মার্ক নেই। পাশ মার্ক ৪৮
সময় ৬০ মিনিট।
➡️ বই সাজেশন: নবম-দশম শ্রেণীর ব্যাকরণ MCQ, INDEX ENGLISH, এইচ.এস.সি বোর্ড বই ।
এবার আসি আসন সংখ্যায়ঃ
১= ঢাকা কলেজ এ মোট সাবজেক্ট ১৯টি আসন ৩৫১৫
২= ইডেন কলেজ এ মোট সাবজেক্ট ২২টি আসন ৪৬৮৫
৩= তিতুমীর কলেজ এ মোট সাবজেক্ট ২২ টি আসন ৫৬৮০
৪= বদরুন্নেসা কলেজ এ মোট সাবজেক্ট ২০ টি আসন ১৩৯৫
৫= সোহরাওয়ার্দী কলেজ এ মোট সাবজেক্ট ১৭টি আসন ১৫৭০
৬= কবি নজরুল কলেজ এ মোট সাবজেক্ট ১৭ টি আসন১৮২০
৭= বাংলা কলেজ এ মোট সাবজেক্ট ১৮ আসন২৩৬০
বিঃদ্রঃ শিক্ষার মান উন্নয়ন কল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার অর্ধেক আসন কমানোর কথা বলেছে ।
কম পয়েন্ট ও কোথাও চান্স না পাওয়াদের ভরসার শেষ স্থল হল
Roni Islam
0
Tags
Civil Engineering
Roni Islam
আমি মোঃ রনি ইসলাম, ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি অন্যরকম একটা ভালোলাগা কাজ করতো, যা বর্তমানে ভালোবাসায় পরিণত হয়েছে। এই ভালোলাগা ভালোবাসা থেকেই লেখালেখী শুরু। প্রযুক্তির প্রতি আমার এই টান অব্যহত রাখার উদ্দেশ্যে অবসর সময়ে প্রযুক্তি সম্পৃক্ত তথ্য সবার সাথে শেয়ার করার চেষ্টা করি।
facebooktwitterinstagrampinterestlinkedinyoutube
telegram
whatsapp
email
share

إرسال تعليق
হ্যালো
আমাদের {website }} স্বাগত জানাই।আমি কীভাবে সাহায্য করতে পারি দয়া করে আমাকে বলুন🆘 আপনার প্রয়োজন অনুসারে আমাদের জানাইতে পারেন
আপনাকে ধন্যবাদ😊😊🤩